ঝিকরগাছায় নারীর অধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ যশোরের ঝিকরগাছা উপজেলার বেজিয়াতলা আলিম মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে নারীর অধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ইউরোপিয়ান ইউনিয়ন ও ট্রেডক্রাফট্ এক্সচেঞ্জের র্অথায়নে, উলাসী সৃজনী সংঘ, বিকাশ বাংলাদেশ ও ট্রেডক্রাফট্ এক্সচেঞ্জের বাস্তবায়নে যশোরের ঝিকরগাছায় নারীর ক্ষমতায়ন শীর্ষক প্রকল্পের আওতায় জেন্ডার সমতা ও নারীর অধিকার বিষয়ক সচেতনতা বৃদ্ধিতে বৃহস্পতিবার দুপুরে ঝিকরগাছার পানিসারা ইউনিয়নের বেজিয়াতলা আলিম মাদ্রাসায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত। উপজেলা নারী সামাজিক অ্যাসোসিয়েশনের সভাপতি মাফরুহা আকবার শিল্পীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উলাশী সৃজনী সংঘের নির্বাহী পরিচালক খন্দকার আজিজুল হক মনি, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অনিতা মল্লিক, সহকারী শিক্ষা অফিসার সাহিদুল ইসলাম, বেজিয়াতলা আলিম মাদরাসার অধ্যাক্ষ দ্বীন ইসলাম, উলাসী সৃজনী সংঘের নারীর ক্ষমতায় প্রকল্পের রিজিওনাল কোঅর্ডিনেটর হারুণ অর রশিদ, উপজেলা ফিল্ড কোঅর্ডিনেটর নার্গিস আক্তার, উপজেলা নারী সামাজিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নাসরিন সুলতানা, ইউপি সদস্য তরুনা বেগম, পানিসারা মোড়লপাড়া নারী সামাজিক সমিতির সভাপতি মারুফা খাতুন প্রমুখ।