ঝিকরগাছায় দুর্ঘটনা প্রবণ এলাকায় অবশেষে গতিরোধক

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ অবশেষে যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছাস্থ দুর্ঘটনা প্রবণ এলাকায় বসলো গতিরোধক।  বৃহস্পতিবার দুপুরে যশোরের সড়ক ও জনপথ বিভাগ কর্তৃক ঝিকরগাছা উপজেলা মোড়, বিএম হাইস্কুলের সামনে ও হাসপাতাল মোড় এলাকায় পৃথক তিনটি স্থানে এই গতিরোধক স্থাপনের কাজ শুরু করে। এ সময় উপস্থিত ছিলেন, ঝিকরগাছা উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম, ঝিকরগাছা বিএম হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুস সামাদ, বীর মুক্তিযোদ্ধা মোতাচ্ছিম বিল্লাহ, শিশু একাডেমির সহকারী শিক্ষক হাফেজ আরিফুজ্জামান প্রমুখ।