ঝিকরগাছায় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির মতবিনিময়

0
ছবি: সংগৃহীত।

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঝিকরগাছায় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছে উপজেলা বিএনপি।

মঙ্গলবার বিকেলে ঝিকরগাছা প্রেসক্লাব মিলতায়নে ঝিকরগাছা উপজেলা বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু।

উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান হাসান সামাদ নিপুণ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রাশেদুল মোমিন সুজন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দুলাল অধিকারী, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মিনাল কান্তি দত্ত। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আশরাফুল আলম রানা।

উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহসভাপতি মোহাম্মদ শহিদুল ইসলাম, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সরদার শহিদুল ইসলাম, সাবেক যুগ্ম-আহবায়ক আশফাকুজ্জামান খান রনি, সাংগঠনিক সম্পাদক কাজী আব্দুস সাত্তার, পৌর বিএনপির যুগ্ম-সম্পাদক আরমান হোসেন কাকন, সাংগঠনিক সম্পাদক আলী হোসেন লাল্টু, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক মোনাজ্জেল হোসেন লিটন, যুবদলের সভাপতি নাজমুল হক নাজু, পৌর যুবদলের আহবায়ক আরাফাত হোসেন কোমল, সদস্য সচিব মইনুল ইসলাম জনি, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাহিন আলম বিপ্লব প্রমুখ।

সভায় প্রধান অতিথি জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, শারদীয় দুর্গাপূজা বাংলাদেশের সম্প্রীতির এক অনন্য উৎসব। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের অংশগ্রহণে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন নিশ্চিত করতে বিএনপি সর্বাত্মক সহযোগিতা করবে।