ঝিকরগাছায় কৃতী শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ যশোরের ঝিকরগাছায় আশরাফ ওয়েলফেয়ার সেন্টারের উদ্যোগে এইচএসসি-২০২২- এ এ প্লাস প্রাপ্ত কৃতী শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ এপ্রিল) সকালে স্থানীয় পুরানন্দরপুর মোড়স্থ সংগঠনের অস্থায়ী ভবনে অনুষ্ঠিত সংবর্ধনা পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন, আশরাফ ওয়েলফেয়ার সেন্টার পরিচালনা পরিষদের সভাপতি ও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সাহিত্যিক হোসেনউদ্দীন হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ হাইটেক পার্কের সাবেক ব্যবস্থাপনা পরিচালক বিকর্ণ কুমার ঘোষ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, চট্টগ্রাম সরকারি কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. ছোলজার রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, হবিগঞ্জের জেলা জজ মো. নাছিম রেজা, যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক সিরাজুল ইসলাম ও রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত, আশরাফ ওয়েলফেয়ার সেন্টারের নির্বাহী পরিচালক আশরাফ হোসেন, বাঁকড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ সামছুর রহমান, ঝিকরগাছা সরকারি এম এল মডেল হাইস্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এস এম মাহাবুবুল আলম মন্টু, ঝিকরগাছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জামালউদ্দিনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।