ঝিকরগাছায় ইজিবাইকের ধাক্কায় শিশু নিহত

0

ঝিকরগাছা (যশোর)সংবাদদাতা॥ যশোরের ঝিকরগাছার পল্লীতে দ্রুতগতির ইজিবাইকের ধাক্কায় মাহিম হোসেন (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ঝিকরগাছা সদর ইউনিয়নের মির্জাপুর গ্রামে। নিহত মাহিম হোসেনে ওই গ্রামের মালেশিয়া প্রবাসী আল-আমিন হোসেনের ছোট ছেলে।
নিহতের মা আসমা খাতুনসহ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মাহিম হোসেন বাড়িতে খেলার কোন এস সময় রাস্তায় যায়। এ সময় চাপাতলা গ্রামের রবিউল ইসলামের ছেলে বিপুল হোসেনের (৩০) দ্রুতগতির ওই ইজিবাইক তাকে চাপা দেয়। এতে মাহিম হোসেন বুকে ও মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। স্থানীয়রা মাহিমকে উদ্ধার করে দ্রুত ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিন্তু মাহিমের অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসকরা তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে রেফার করেন। পরে উন্নত চিকিৎসার জন্যে যশোর ২৫০ শয্যা হাসপাতাল কর্তৃপক্ষ মাহিমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। ঢাকায় নেয়ার পথে মাগুরা জেলার মধ্যে শিশু মাহিম মারা যায়। ঘটনার পর থেকে ইজিবাইক চালক বিপুল হোসেন পলাতক রয়েছেন। বুধবার আসর বাদ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মাহিমের লাশ দাফন করা হয়েছে বলে তার দাদা সৈয়দ আলী বিশ্বাস জানিয়েছেন।