অভয়নগরে পিকাপ-মোটরসাইকেল মুখোমুখি সংষর্ষে নিহত ১

0

 

স্টাফ রিপোর্টার অভয়নগর( যশোর)॥ অভয়নগরে পিকাপ-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ ১ জন নিহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার প্রেমবাগে পিকাপ ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক ইউসুফ আলী (৩৪) নামে এক স্কুল শিক্ষকের ঘটনাস্থলে মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় যশোর-খুলনা মহাসড়কে স্কুল সংলগ্ন ব্রিজের উপর এই দুর্ঘটনা ঘটে।
তারা জানান, যশোর থেকে ছেড়ে আসা পিকাপের সাথে বিপরীতমুখী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি সিদ্দিকুর রহমান বলেন, আমরা দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠাই।
নিহত ব্যক্তি ইউছুফ আলী শার্শা উপজেলার পায়রা গ্রামের আবু বক্কার সিদ্দিকের ছেলে।