ঝিকরগাছায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

0
ছবি: সংগৃহীত।

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ ঝিকরগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা, মাসিক সমন্বয় সভা ও উপজেলা পর্যায়ে সামাজিক সম্প্রীতি কমিটির আলাদা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আইনশৃঙ্খলা কমিটির সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার সাফফাত আরা সাঈদ। পরে একই স্থানে মাসিক সমন্বয় সভা, সামাজিক সম্প্রীতি কমিটির সভা, এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

এসব সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুরাদুন্নবী মুরাদ, প্রাণিসম্পদ অফিসার ডা. মাসুমা আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রশিদ, কৃষি অফিসার নুরুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা অলিয়ার রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা অনিতা মল্লিক, মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইলিয়াস উদ্দিন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শহিদুল ইসলাম শহিদ, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, আনসার- ভিডিপি কর্মকর্তা স্বপ্না পারভীন প্রমুখ।