জুলাই সনদের দাবিতে ঝিনাইদহে শিক্ষার্থীদের বিক্ষোভ

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ॥ জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণপত্রের দাবিতে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সোমবার দুপুরে ঝিনাইদহ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়।

এরআগে শিক্ষার্থীরা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জড়ো হতে থাকেন। দুপুর নাগাদ তা বিশাল গণজমায়েতে পরিণত হয়। এরপর শহীদ মিনার চত্বর থেকে শুরু হয়ে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পোস্ট অফিস মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশ হয়।

মিছিলে নেতৃত্ব দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সদস্য সচিব সাইদুর রহমান। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হরিণাকুণ্ডু উপজেলার আহবায়ক রফিকুল ইসলাম, শৈলকুপা উপজেলার আহবায়ক রাহাত মিয়া, মহেশপুর উপজেলার আহবায়ক হামিদুর রানা, সদর উপজেলা আহবায়ক সোহাগ আহমেদ শুভ, ইসলামী ছাত্র আন্দোলনের ঝিনাইদহ জেলা সভাপতি নাইম ইসলাম, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক হুমায়ুন কবির প্রমুখ বক্তব্য দেন।

সংগঠনের জেলা মুখ্য সংগঠক সাজেদুর রহমান এ সময় উপস্থিত ছিলেন। বক্তারা দ্রুত জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র প্রকাশের দাবি জানান।