যশোর শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি ও বর্ণাঢ্য র‌্যালি

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার ॥ সরকারের নির্বাচনী ইশতেহারের অন্যতম অঙ্গীকার ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে যশোর শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ ও সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ জুন) সকাল ১০টায় প্রতিষ্ঠান ক্যাম্পাসে এই কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি বৃক্ষ রোপণ করা হয়।

ছবি: সংগৃহীত।

শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ সময় পুরো ক্যাম্পাসে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। বৃক্ষরোপণ শেষে শিক্ষক ও শিক্ষার্থীদের যৌথ অংশগ্রহণে পরিবেশ সংরক্ষণ এবং বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

এই কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচি সমন্বয় ও র‌্যালি-পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রফেসর আব্দুল হান্নান।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি আবু হুসাইন, প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে ভূগোল বিষয়ের প্রভাষক মোছা. কবিতা পারভীন বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা, জলবায়ু পরিবর্তনের বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপট এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের গুরুত্ব বিষয়ে তথ্যবহুল উপস্থাপনা তুলে ধরেন।