জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে যশোরে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

0
যশোর জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় মনোযোগ সহকারে ছবি আঁকায় মগ্ন শিশুরা।। ছবি: লোকসমাজ

স্টাফ রিপোর্টার ॥ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে যশোর জেলা মহিলা দলের আয়োজনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। শনিবার সকালে জেলা বিএনপি কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার উদ্বোধন করেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম।

মোট তিনটি গ্রুপে বিভক্ত এই প্রতিযোগিতায় অর্ধশতাধিক প্রতিযোগী অংশ নিয়েছেন। বিকেল সাড়ে তিনটায় যশোর পৌর কমিউনিটি সেন্টারে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, সাবেক প্রচার সম্পাদক অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল, নগর বিএনপির সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, জেলা মহিলা দলের সভাপতি রাশিদা রহমান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম, জেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ফিরোজা মোস্তফা, নগর মহিলা দলের সভাপতি শামসুন্নাহার পান্না, সদর উপজেলা মহিলা দলের সভাপতি হাসিনা ইউসুফ, সাধারণ সম্পাদক মনোয়ারা মোস্তফা এবং সিনিয়র সহসভাপতি সেলিনা পারভীন শেলী।