জাতীয় সরকার গঠনের দাবিতে যশোরে জেএসডির মানবনন্ধন

0

বুধবার বিকাল ৫টায় জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির উদ্যোগে শহরের মনিহার সংলগ্ন নড়াইল রোড এলাকায় জাতীয় সরকার গঠনের দাবিতে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা স্বৈরাচারী শাসন ব্যবস্থার পতন ঘটিয়ে দেশের সকল রাজনৈতিক দল বিভিন্ন শ্রেণি-পেশা কর্মের প্রতিনিধির সমন্বয় একটি জাতীয় সরকার গঠনের দাবি করেন।
বক্তারা বলেন, জাতীয় সরকারে রূপরেখা নিয়ে রাষ্ট্রপতি একটি জাতীয় কনভেনশন ডাকতে পারেন। নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মূল্য কমাতে হবে। দেশে ৮টি প্রদেশ, ফেডারেল সরকার ব্যবস্থা চালু ও দ্বি-কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট গঠন সময়ের দাবি। সভায় বক্তব্য রাখেন জেএসডির জেলা সাধারণ সম্পাদক সৈয়দ বিপ্লব আজাদ, সাংগঠনিক সম্পাদক এএসকেএম তহীদ মনি, জেলা নেতা কামরুজ্জামান প্রমুখ। বিজ্ঞপ্তি।