জাতীয় মহিলা ফুটবল: যশোর ভেন্যুর খেলায় চুয়াডাঙ্গার কাছে হারলো যশোরের মেয়েরা

0

স্পোর্টস রিপোর্টার ॥ জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপে যশোর ভেন্যুর খেলায় চুয়াডাঙ্গার সাথে পরাজিত হয়েছে স্বাগতিক যশোরের মেয়েরা। অপর খেলায় কুষ্টিয়া জেলার মেয়েদের হারিয়েছে সাতক্ষীরার মেয়েরা। গতকাল শনিবার যশোর শামস্-উল-হুদা স্টেডিয়ামে পৃথক দু’টি খেলা অনুষ্ঠিত হয়। দিনের প্রথম খেলায় মুখোমুখি হয় চুয়াডাঙ্গা ও যশোর জেলা। এ খেলায় চুয়াডাঙ্গা ৫-২ গোলে জয়লাভ করে। বিজয়ী দলের পক্ষে খেলার ২৬ ও ৮০ মিনিটে বিধিশা ২টি এবং ৩২ মিনিটে হীরা, ৩৭ মিনিটে মালিহা ও ৭২ মিনিটে সদিয় ১টি গোল করেন। বিজিত দল যশোরে পক্ষে খেলার ৩০ এবং ৮৯ মিনিটে হীরা দুটি গোল করেন। অপর খেলায় সাতক্ষীরা ৩-১ গোলে কুষ্টিয়া জেলাকে পরাজিত করে। খেলায় বিজয়ী দলের পক্ষে ২৩ মিনিটে ‘অন্তিকা’ ২৬ মিনিটে সাথী এবং ৯০ মিনিটে রাফেজ ১টি করে গোল করেন। বিজিত দল কুষ্টিয়ার পক্ষে খেলার ৭২ মিনিটে শিরিন একমাত্র গোলটি করেন।