ছানিমুক্ত পানিসারা ইউনিয়ন বাস্তবায়নে পরিকল্পনা সভা

0
ছবি: সংগৃহীত।

ঝিকরগাছা (যশোর)সংবাদদাতা ॥ ঝিকরগাছা উপজেলার পানিসারা ইউনিয়নকে ছানিমুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার এ সভা হয়।

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ), শিশু নিলয় ফাউন্ডেশন, আদ-দ্বীন ওয়েলফেয়ার সেন্টার ও যশোর আদ্-দ্বীন চক্ষু হাসপাতাল ও অরবিস ইন্টারন্যাশনালের যৌথ আয়োজনে পানিসারা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার সাফফাত আরা সাঈদ।

পানিসারা ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা সমাজসেবা অফিসার তৌহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আব্দুর রশিদ, ইন্সপেক্টর শিউলি খাতুন, অরবিস ইন্টারন্যাশনালের অ্যাসোসিয়েট ডিরেক্টর মো. ইকবাল হুসাইন, শিশু নিলয় ফাউন্ডেশনের পরিচালক (প্রোগ্রাম) রোজিনা আক্তার, আদ্-দ্বীন চক্ষু হাসপাতালের জেনারেল ম্যানেজার মো. রবিউল হক, অরবিস ইন্টারন্যাশনালের সিনিয়র প্রজেক্ট ম্যানেজার মো. আলমগীর হোসেন ও শিশু নিলয় ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার মো. মোয়াজ্জেম হোসেন।