ঝিকরগাছা সদর ও হাজিরবাগ ইউনিয়নে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত

0
ছবি: সংগৃহীত।

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ ঝিকরগাছা সদর ও হাজিরবাগ ইউনিয়নে বিএনপির প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতার ঘোষক, রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত হয়েছে।

শনিবার দুপুরে ঝিকরগাছা সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির আয়োজনে স্থানীয় জয়কৃষ্ণপুর ঈদগাহে দোয়া ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও ঝিকরগাছা সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খোরশেদ আলম।

অপরদিকে হাজিরবাগ ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে কুল্লাবাজারে পৃথক দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাবিরা সুলতানা মুন্নি। বিশেষ অতিথি ছিলেন, ঝিকরগাছা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোর্তজা এলাহী টিপু।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ শহিদুল ইসলাম, ছাত্র বিষয়ক সম্পাদক শাহাজাহান আলী, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু মুসা মিন্টু, ঝিকরগাছা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আবু দাউদ, হাজিরবাগ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সরদার শাহাজাহান আলী, নির্বাসখোলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হবিবর রহমান হবি, শংকরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার ফয়জুর রহমান, বাঁকড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি বজলুর রহমান,ঝিকরগাছা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশারেফ মেম্বার, মহিলা সম্পাদিকা হিরামনি আক্তার ও ইউপি সদস্য রওফুন্নেছা, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, যশোর জেলা ট্রাক ও ট্রাংকলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি ইব্রাহিম হোসেন প্রমুখ।

আলোচনা সভা শেষে শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন, জয়কৃষ্ণপুর জামে মসজিদের ইমাম হাফেজ মাহাফুজ আলম ও ইসমাঈল হোসেন।