ছাত্রদলের সাবেক সহসভাপতি কবির হোসেন পলাশের শাহাদতবার্ষিকী পালিত

0

স্টাফ রিপোর্টার ॥ বিস্তারিত কর্মসূচি পালনের মধ্য দিয়ে যশোর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি কবির হোসেন পলাশের শাহাদতবার্ষিকী পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিলো, দোয়া মাহফিল, কবর জিয়ারত, কোরআন খানি ও খাবার বিতরণ। গতকাল বৃহস্পতিবার কবির হোসেন পলাশের ৮ম শাহাদতবার্ষিকী উপলক্ষে জেলা ছাত্রদল ও তার পরিবার এ সকল কর্মসূচির আয়োজন করে। বাদজোহর শহরের কাজীপাড়াস্থ কবির হোসেন পলাশের বোন ফারহানা ইয়াসমিন রুমার বাসভবনে অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, নগর বিএনপির আহ্বায়ক সাবেক পৌর মেয়র মারুফুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদ, সাধারণ সম্পাদক আনছারুল হক রানা, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন বাবু প্রমুখ। এর আগে তার বাসভবনে কোরআনখানি ও পরে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়।

এদিকে, জেলা ছাত্রদলের আয়োজনে শহরের কারবালা কবর স্থানে তার কবর জিয়ারত করা হয়। বাদজোহর কারবালা জামে মসজিদে কবির হোসেন পলাশের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দুটি কর্মসূচিতে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি, সাংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ ইমরান, নগর ছাত্রদলের আহ্বায়ক সুমন আহমেদ, সদস্য সচিব মাসুদ কায়সার ইস্তি, সরকারি এমএম কলেজ শাখার আহ্বায়ক শেখ হাসান ইমাম, সরকারি সিটি কলেজ শাখার আহ্বায়ক মিজান চেšধুরী ও পলিটেকনিক কলেজ শাখার আহ্বায়ক সাইদুর রহমান প্রমুখ।