ডিবি পুলিশের অভিযানে শার্শা থেকে ৩০ কেজি গাঁজার উদ্ধার

0

 

 

স্টাফ রিপোর্টার ॥ যশোরের ডিবি পুরিশ অভিযান চালিয়ে শার্শা থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার করেছে। গত বুধবার অভিযান চালিয়ে গাঁজার চালান জব্দ করা হয়। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি।
ডিবি পুলিশের এসআই মফিজুল ইসলাম জানান, গোপন সূত্রে খবর পেয়ে তিনিসহ এসআই শাসীম হোসেন ও এসআই সাদ্দাম হোসেন রাত সোয়া ১১টার দিকে উপজেলার দূর্গাপুর গ্রামের জনৈক শহিদুল ইসলামের জমিতে গিয়ে অবস্থান নেন। এ সময় দেখতে পান কতিপয় ব্যক্তি বস্তা নিয়ে আসছে। কিন্তু তারা পুলিশের উপস্থিতি টের পেয়ে বস্তা ফেলে পালিয়ে যায়। পরে তাদের ফেলে যাওয়া বস্তা থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।