চৌগাছা-ঝিকরগাছা সড়কে খাদ

0

 

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ যশোরের চৌগাছা-ঝিকরগাছার জনগুরুত্বপূর্ণ সড়কের গরীবপুর কালীতলা নামক স্থানে খাদের সৃষ্টি হয়েছে। বর্তমানে ভারী বর্ষণে খাদের ভেতর পানি জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। পানি নিষ্কাশনের কোন ব্যবস্থা নেই। ফলে প্রতিনিয়ত ছোট বড় দুর্ঘটনার ঘটনা ঘটছে। একই সাথে ঝুঁকি নিয়ে পথচারীরা ওই স্থানে চলাচল করছেন। স্থানীয়রা দ্রুত খাদটি মেরামতের দাবি জানিয়েছেন।

সড়কের বিষয়ে উপজেলা প্রকৌশলী রিয়াসাত ইমতিয়াজের কাছে জানতে চাইলে তিনি জানান, বিষয়টি আমার জানা নেই। তবে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।