চৌগাছা উপজেলা বিএনপির সভাপতি এমএ সালামের সুস্থতা কামনায় দোয়া

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ যশোরের চৌগাছা উপজেলা বিএনপির সভাপতি এমএ সালাম গত পহেলা ডিসেম্বর বুকে ব্যথা নিয়ে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। পরীক্ষা শেষে তার হার্টে দুটি ব্লক ধরা পড়ে। ২ ডিসেম্বর বিকেলে ওই হাসপাতালেই তার হার্টে সফল অস্ত্রোপচার করা হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে আছেন বলে জানিয়েছেন তার ছোট ভাই উপজেলা যুবদলের আহবায়ক এমএ মান্নান।
তার আশু সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে চৌগাছা উপজেলা ও পৌর যুবদলের উদ্যেগে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাদ আসর বেলা প্রিক্যাডেট স্কুল সংলগ্ন কার্যালয়ে এই দোয়া মাহফিল হয়।
দোয়া মাহফিলে উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ফারুক হোসেন ও সাইফুল ইসলাম রিংকু, পৌর যুবদলের আহবায়ক সালাউদ্দিন আহমেদ, সদস্য সচিব মঈন উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মেহেদী হাসান, মাহবুর আলম তুফান, বিএম মিঠু, নুরুজ্জামান, সাইফুল ইসলাম, কবির উদ্দিন, মো. রাসেল প্রমুখ উপস্থিত ছিলেন।
দোয়া শেষে গ্রেনেড হামলার মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অব্যাহতি পাওয়ায় নেতৃবৃন্দ আনন্দ মিছিল বের করেন।