চৌগাছায় স্কাউট দিবস পালিত

0

চৌগাছা (যশোর) সংবাদদাতা॥ যশোরের চৌগাছায় স্কাউট দিবসে শোভাযাত্রা ও কেক কাটা হয়েছে। স্কাউটিং আন্দোলনের প্রতিষ্ঠাতা রবার্ট স্টিফেনশন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলওয়েলের (বি.পি) জন্মদিন উপলক্ষে এ অনুষ্ঠান হয়।
বুধবার এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ এতে প্রায় দুইশ রোভার স্কাউট সদস্য অংশ নেন। এতে সভাপতিত্ব করেন উপজেলা স্কাউটের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার ইরুফা সুলতানা। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্কাউটের সাবেক কমিশনার বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, চৌগাছা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম কবির, সরকারি কলেজের রোভার স্কাউট লিডার মারুফুর রহমান, সরকারি শাহাদৎ পাইলট মাধ্যমিক বিদ্যালয় ইউনিট লিডার রবিউল ইসলাম, সরকারি কলেজের সাবেক রোভার এইচ এম ফিরোজ, রোভার মেট আশিকুল ইসলাম মিথুন, কলেজের বর্তমান রোভার মেট আলিফ রহমান,আল আমিন, নুর নবীসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট সদস্যবৃন্দ।