চৌগাছায় সাংবাদিকদের সাথে নির্বাহী কর্মকতার মতবিনিময়সভা অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ প্রেস ক্লাব চৌগাছা ও রিপোর্টার্স ক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দের সাথে নবাগত নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহার মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময়সভায় উপজেলার বিভিন্ন বিষয়গুলো তুলে ধরে নির্বাহী কর্মকর্তার সাথে খোলামেলা আলোচনা করেন সাংবাদিক নেতৃবৃন্দ। এ সময় নবাগত নির্বাহী কর্মকর্তা সকল গণমাধ্যমকর্মীর সহযোগিতা কামনা করেন।
তিনি বলেন, প্রশাসনের সাথে সাংবাদিকদের সম্পর্ক আছে। সমাজের নানা অসংগতি, সমস্যার তথ্য আমরা আপনাদের কাছ থেকে পেয়ে থাকি। তাই এই সম্পর্কে শূন্যতা তৈরি হলে জনগণের মধ্যে কখনো নেতিবাচক প্রভাব পড়ে। সকলের আন্তরিক সহযোগিতায় সুন্দর সমাজ ও রাষ্ট্র বিনির্মাণ করা সম্ভব। মতবিনিময়ে সাংবাদিকদের আগমনের জন্য তিনি ধন্যবাদ জানান।
মতবিনিময় সভায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গুঞ্জন বিশ্বাস, থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী উপস্থিত ছিলেন।
এ সময় প্রেস ক্লাব চৌগাছার সভাপতি সহকারী অধ্যাপক ইয়াকুব আলী, সিনিয়র সহ-সভাপতি সহকারী অধ্যাপক সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক শাহানুর আলম উজ্জ্বল, সাপ্তাহিক চৌগাছার সম্পাদক খাজা ফজিল আইজ উজ্জ্বল, রিপোর্টার্স ক্লাবের সভাপতি মুকুরুল ইসলাম মিন্টু, সাধারণ সম্পাদক এম হাসান মাহমুদ, সাংবাদিক বাবলুর রহমান, খালেদুর রহমান, এম শাহীন, খলিলুর রহমান জুয়েল, অমেদুল ইসলাম, রিয়াজুল ইসলাম, আলমগীর কবীর, আব্দুস সাত্তার কিনে, কবিরুল ইসলাম, শওকত আলী, এ বি সিদ্দিক মন্টু, রেজাউল করিম সাগর, সুজন দেওয়ান, ঈমাম হোসেন সাগর, নূরুল ইসলাম, সাব্বির হোসেনসহ প্রেস ক্লাব ও রিপোর্টার্স ক্লাবের বিভিন্ন পর্যায়ের সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।