চৌগাছায় সাংবাদিকদের সাথে লেখক ও গবেষক আবুল কালাম আজাদের মতবিনিময়

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ শিল্প-সাহিত্যে যশোর গ্রন্থের তথ্য সংগ্রহের জন্য বিশিষ্ট লেখক ও গবেষক আবুল কালাম আজাদ চৌগাছার কবি, লেখক ও সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন। শুক্রবার (২৬ মে) সকালে প্রেস ক্লাব চৌগাছা কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন,এম আহমদ আলী সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সভাপতি চৌগাছা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ জাহিদুর রহমান বকুল। আলোচনা করেন শিল্প-সাহিত্য যশোর গ্রন্থের তথ্য সংগ্রাহক বিশিষ্ট লেখক ও গবেষক আবুল কালাম আজাদ, চৌগাছা সাহিত্য পরিষদের সভাপতি সহকারী অধ্যাপক শেখ মাফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক কবি ও সাংবাদিক শাহানুর আলম উজ্জ্বল, এম আহমদ আলী সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সিনিয়র সহ সভাপতি সাবেক সহকারী অধ্যাপক আনন্দ মোহন বিশ্বাস, সাধারণ সম্পাদক এম হাসান মাহমুদ, কবি মুন্সি সাগর, শাহীন মাহবুব, এমএম নজরুল ইসলাম, আব্দুর রহিম প্রমুখ।
মতবিনিময় শেষে প্রেস ক্লাব চৌগাছার পক্ষ হতে গবেষক আবুল কালাম আজাদের হাতে দুটি বই তুলে দেওয়ার পাশাপাশি নানা তথ্য দিয়ে সহযোগিতা করা হয়। শেষে তিনি উপজেলার কয়ারপাড়া গ্রামে কবি এম আহমদ আলী সাহিত্য রতেœর কবর জিয়ারত করেন ও কবি বাড়ি পরিদর্শন করেন।