কপিলমুনিতে ব্রেস্ট ক্যান্সার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

0

 

কপিলমুনি (খুলনা) সংবাদদাতা॥ পাইকগাছার কপিলমুনিতে ব্রেস্ট ক্যান্সার ও সার্ভিকাল ক্যান্সার স্ক্রিনিং প্রোগ্রামের আওতায় সেমিনার ও ফ্রি স্ক্রিনিং অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে কপিলমুনি মেহেরুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে সেলিমা ইনস্টিটিউট ফর ক্যান্সার ইমিউনোথেরাপী ও সেল থেরাপী (সিএফসিএক্ট) বায়োমেড মলিকুলার ডায়াগনাস্টিকস্ এ সেমিনার ও ফ্রি স্ক্রিনিং এর আয়োজন করেন।
ক্যান্সার বিশেষজ্ঞ প্রফেসর ডা. তাসনিম আরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম। বক্তব্য রাখেন প্রধান শিক্ষক রহিমা আক্তার শম্পা, ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউক্যালস লিমিটেডের জেনারেল ম্যানেজার আইয়ুব আলী মোড়ল।