চৌগাছায় ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ চৌগাছায় ৬ বোতল ফেনসিডিলসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী শরিফুল ইসলামকে আটক করেছে যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রোববার সকালে পৌরসভার চাঁদপুর বটতলা মোড় থেকে তাকে আটক করা হয়।
যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিপ্তরের উপ-পরিদর্শক শাহীন পারভেজ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকালে পৌরসভার চাঁদপুর বটতলা মোড়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ফেনসিডিল বিক্রির জন্য অপেক্ষায় থাকা উপজেলার মন্মতপুর গ্রামের শরিফুল ইসলামকে ৬ বোতল ফেনসিডিলসহ হাতেনাতে আটক করা হয়। তার বিরুদ্ধে চৌগাছা থানায় একাধিক মামলা আছে বলে তিনি জানান।