চারুতীর্থের চিত্র প্রদর্শনী সম্পন্ন

0

 

স্টাফ রিপোর্টার ॥ যশোরের চারুতীর্থ ক্রিয়েটটিভ স্কুলের আয়োজনে শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে অনুষ্ঠিত তিনদিনব্যাপী চিত্রপ্রদর্শনী রোববার শেষ হয়েছে। সমাপনী দিনে অংশ গ্রহণকারীদের সনদপত্র দেয়া হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক বিমানেশ বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রেসক্লাব যশোরের সম্পাদক এসএম তৌহিদুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চারুতীর্থ ক্রিয়েটিভ স্কুলের সভাপতি কাজী ইমদাদুল হক। প্রতিষ্ঠানটির ১১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২১ অক্টোবর থেকে তিনদিনব্যাপী চিত্র প্রদর্শনী শুরু হয়। প্রতিদিন বিকেল ৪ টা থেকে রাত ৮ পর্যন্ত প্রদর্শনী চলে। প্রদর্শনীতে ৬০ জন ক্ষুদে চিত্রশিল্পী অংশ নেয়।