চৌগাছায় নানা কর্মসূচির মধ্য দিয়ে বঙ্গবন্ধু জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

0

মুকুরুল ইসলাম মিন্টু, চৌগাছা (যশোর)॥ যশোরের চৌগাছায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পমাল্য অর্পন, জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, কেক কাটা ও উপজেলা পরিষদ চত্তরে ৩ দিনব্যাপী স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী মেলা। সকালে স্বাধীনতা ভাস্কার্যে উপজেলা প্রশাসনের পক্ষে পুস্পমাল্য অর্পন করা হয়। এরপর নিয়মনুযায়ী মুক্তিযোদ্ধা সংসদ, সরকারী বিভিন্ন দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতক দলসহ নানা সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ পুস্পমাল্য অর্পন করেন। সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নির্বাহী অফিসার ইরুফা সুলতানার সভাপতিত্বে বঙ্গবন্ধুর স্মৃতিচারণ করে আলোচনা করেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ ড.এম মোস্তানিছুর রহমান। এসময় জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারী কর্মকর্তা কর্মচারীসহ নানা শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে নেতৃবৃন্দ ৩ দিন ব্যাপী মেলায় অংশ নেয়া বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এদিকে পৌরসভার উদ্যোগে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পমাল্য অর্পন করা হয়। বেলা ১১ টার দিকে পৌরসভার সভাকক্ষে অনুষ্ঠিত হয় মিলাদ ও দোয়া মাহফিল । দোয়া শেষে শিশু কিশোরদের নিয়ে জন্মদিনের কেক কাটেন পৌর মেয়র নুর উদ্দিন আল মামুন হিমেল। এসময় কাউন্সিলর ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।