লায়ন্স ক্লাব অব যশোর কপোতাক্ষের আয়োজনে ফ্রি ডায়াবেটিস ক্যাম্প

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ লায়ন্স ক্লাব অব যশোর কপোতাক্ষের আয়োজনে ফ্রি ডায়াবেটিস ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার যশোর সদর উপজেলার সতিঘাটা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই ফ্রি ডায়াবেটিস ক্যাম্প অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ডায়াবেটিস ক্যাম্পের উদ্বোধন করেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কপোতাক্ষ লায়ন্স চক্ষু ও ডায়াবেটিক হাসপাতালের চেয়ারম্যান লায়ন্স অ্যাডভোকেট দেবাশীষ দাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়ন্স ক্লাব অব যশোর কপোতাক্ষের সভাপতি কাজী নাজির আহমেদ মুন্নু।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কপোতাক্ষ লায়ন্স চক্ষু ও ডায়াবেটিক হাসপাতালের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ ইসহাক, সেক্রেটারি এহতেশাম উদ্দিন তাজু, লায়ন্স বাহাউদ্দিন, লায়ন্স সফিকুল ইসলাম, লায়ন্স এস আর রাহুত, লায়ন্স এ এস এম মাহিনুল হক রিওন, লায়ন্স কামাল উদ্দিন আহমেদ, লায়ন্স সেলিম পারভেজ ও হাসপাতালের পরিচালক মে.ঃ আমিরুজ্জামান।

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন স্থানীয় প্রতিনিধি ডা. আবদুল আজিজ, মো. মাসুদুর রহমান শামিম, সতিঘাটা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. কামরুজ্জামান এবং যশোর কপোতাক্ষ লায়ন্স চক্ষু ও ডায়াবেটিক হাসপাতালের চিকিৎসক ডা. রাফিয়া ইসলাম, ডা. নাহিদ পারভেজ, ডা. সিরাজুস সালেকিন, শিরিন সুলতানা মুক্তা ও মীর ফয়জুল ইসলাম প্রমুখ।

দিনব্যাপী এই ফ্রি ডায়াবেটিস চিকিৎসা ক্যাম্পে পাঁচ শতাধিক নারী-পুরুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ করা হয়।