চৌগাছায় নবজাতকের মরদেহ উদ্ধার

0

 

চৌগাছা (যশোর)সংবাদদাতা॥ যশোরের চৌগাছায় এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার  সন্ধ্যায় চৌগাছা-মহেশপুর সড়কের ঝাউতলা বাজার এলাকার মোজাফফর হোসেনের পুকুর থেকে এ নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়।এলাকাবাসী জানান, বুধাবার সন্ধ্যায় উপজেলার নারায়নপুর ইউনিয়নের কাঁদবিলা গ্রামের একটি পুকুরে একটি ছেলে নবজাতকের মরদেহ ভাসে থাকতে দেখেন তারা। এ সময় এলাকাবাসী চৌগাছা থানা পুলিশের খবর দেন। চৌগাছা থানার ডিউটি অফিসার এস আই জারফিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সন্ধ্যায় খবর পেয়ে চৌগাছা-মহেশপুর সড়কের ঝাউতলা বাজার মোড় কাঁদবিলা দর্গা এলাকার মোজাফফর হোসেনের পুকুর থেকে একটি নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে।