চৌগাছায় দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষ্যে মানববন্ধন

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষ্যে চৌগাছায় মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সহকারী অধ্যাপক মো. কামরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির আলোচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা। অন্যান্যের মধ্যে আলোচনা করেন, অধ্যক্ষ মাও. আব্দুল লতিফ, ডা. গোলাম মোস্তফা, সহকারী অধ্যাপক ড. আব্দুস শুকুর, পল্লী বিদ্যুতের ডিজিএম প্রকৌশলী বালী আবুল কালাম, চৌগাছা ইউনিয়ন দুর্নীতি প্রতিরোধ কমিটিরসভাপতি এবি সিদ্দিক,তথ্য সৈনিক আশারফ হোসেন প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জিল্লাল হোসেন, অধ্যক্ষ শহিদুল ইসলাম, অধ্যক্ষ মাও. আব্দুল লতিফ, আইনজীবী তজিবর রহমান, প্রেস ক্লাব চৌগাছার সভাপতি সহকারী অধ্যাপক ইয়াকুব আলী, সাধারণ সম্পাদক শাহানুর আলম উজ্জ্বল, সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদ ও মনিরুজ্জামান, রিপোর্টার্স ক্লাবের সভাপতি মুকুরুল ইসলাম মিন্টু, প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, শিক্ষক সেঁজুতি নূর, সমাজকর্মী নাজমা আক্তার শিমু প্রমুখ।
আলোচনা সভার আগে উপজেলা পরিষদের সামনে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দুর্নীতি বিরোধী দিবসের সূচনা করেন নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা।