চৌগাছায় ডেঙ্গু রোগেপশু চিকিৎসক শান্তনু ইসলামের মৃত্যু

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ যশোরের চৌগাছা পৌরসভার ইছাপুর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে পশু চিকিৎসক শান্তনু ইসলাম তনু (৩৮) ইন্তিকাল করেছেন। সোমবার সকাল ৮ টার দিকে তিনি যশোর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মরহুমের স্বজনরা জানান, গত বছরের অক্টোবর মাসে তিনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে ঢাকা মেডিকেলের আইসিইউতি ভর্তি হন। দীর্ঘ চিকিৎসা শেষে সুস্থ হয়ে উঠলে তাকে বাড়িতে আনা হয়। পরে আবারও বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে যশোর ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তিনি মারা যান। এদিকে, উপজেলার নিয়ামতপুরে বার্ধক্যজনিত কারণে আকবর আলী (৭০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন।