চৌগাছায় ইলিশমারী প্রাথমিক বিদ্যালয়ের ভবন উদ্বোধন

0

চৌগাছা (যশোর) সংবাদদাতা॥ যশোরের চৌগাছায় ৭৩ লাখ ৮৯ হাজার ৫৬৭ টাকা ব্যয়ে ইলিশমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবণ উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে যশোর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডাক্তার নাসির উদ্দিন এ ভবনের উদ্বোধন করেন। এলজিইডির বাস্তবায়নে এবং শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের অধীনে ভবনটি নির্মাণ করা হয়েছে। এ উপলক্ষে বিদ্যালয়ের প্রাঙ্গনে এক মতবিনিময় ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নারায়ণপুর ইউনিয়ন ইলিশমারী ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. খোকন। প্রধান অতিথির বক্তৃতা করেন যশোর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডাক্তার নাসির উদ্দিন। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিসুর রহমান।