চাকরি ছেড়ে ফল চাষে সফল চৌগাছার তৌফিকুর রহমান

কিছুদিন পর ৪ হাজার কেজি কাটিমন আম বিক্রির স্বপ্ন

0
ছবি: সংগৃহীত।

মুকুরুল ইসলাম মিন্টু, চৌগাছা (যশোর)॥ চৌগাছায় চাকরি ছেড়ে দিয়ে পরিকল্পিতভাবে বারোমাসি কাটিমন জাতের আম চাষ করে ব্যাপক সাফল্য পেয়েছেন এক উদ্যোক্তা। আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যে তার বাগান থেকে ৪ থেকে সাড়ে চার হাজার কেজি আম বাজারজাত করা সম্ভব হবে বলে মনে করছেন তৌফিকুর রহমান।

উপজেলার পাতিবিলা গ্রামের সাবেক অধ্যক্ষ মরহুম তবিবুর রহমানের সেজো ছেলে তৌফিকুর রহমান। পুস্তক প্রকাশনাতে একটি ভালো পদে চাকরি করতেন। কিন্তু সেখানে মন বসাতে পারেননি। ২০২৪ সালে চাকরি ছেড়ে চলে আসেন নিজ পিত্রালয়ে, গড়ে তোলেন ফলের বাগান। বর্তমানে তার নিজ গ্রামের মাঠে বারোমাসি কাটিমন আম, পেঁপে, পেয়ারা, ছফেদা, আঙুরসহ বিভিন্ন ধরনের ফলের বাগান রয়েছে।

প্রতিটি বাগানেই কমবেশি করে ফল ধরতে শুরু করেছে। তবে কাটিমন আম বাগানের প্রতি গাছে বাদুর ঝুলার মতো ঝুলছে আম। যখন বাজারে কোন আম থাকবে না তখনই উঠকে এই কাটিমন আম, সেকারণে তিনি কিছুটা ব্যস্ত বাগান পরিচর্জায়।

ছবি: সংগৃহীত।

সরেজমিনে তার বাগানে গিয়ে দেখা যায়, চুক্তিভিত্তিক লোক নিয়োগ করা আছে। তাদের সাথে সুশিক্ষায় শিক্ষিত বাগান মালিক তৌফিকুর রহামন সমানভাবে কাজ করে যাচ্ছেন।

কথা হয় এই সফল ফল চাষির সাথে। তিনি বলেন, চাকরিতে খুব বেশি মনোযোগী হতে পারিনি। তাই চাকরি ছেড়ে এই প্রজেক্ট তৈরি করেছি।

তিনি বলেন, কাটিমন একটি বারোমাসি আম। বছরে তিনবার ফল দেয়। আমের মৌসুম, সেপ্টেম্বর ও জানুয়ারি মাসে। ফল মৌসুমের পরে যে দুটি ফলন পাওয়া যায় তাতে ব্যাপক লাভবান হন আম চাষিরা। তিনি দৃঢ় কন্ঠে বলেন, আম চাষের জন্যে তো চাপাইনবাবগঞ্জ, রাজশাহী বিখ্যাত। আমি মনে করি বিখ্যাত শ্বদটি আমার চৌগাছার জন্যেই প্রযোজ্য হবে। এই উপজেলার জগদীশপুর, পাতিবিলা, হাকিমপুর ও নারায়ননপুর ইউনিয়নের জমি ফল চাষের জন্যে উপযোগী। আধুনিক চাষ পদ্ধতি অনুসরণ করলে আমারই ফল চাষের জন্যে বিখ্যাত হবো।

তৌফিকুর রহমান বলেন, ১০ বিঘা জমিতে তিনি পরিকল্পিতভাবে কাটিমন আমের চাষ করেছেন। এক জায়গায় আছে ৭ বিঘা জমি। সেখানে ৭শ গাছ আছে। আগামী দুই সপ্তাহের মধ্যে এই বাগান হতে ৪ থেকে সাড়ে ৪ হাজার কেজি আম উঠবে।

যার বাজার মূল্য ৭ থেকে ৮ লাখ টাকা। উপজেলা কৃষি অফিসার মুসাব্বির হুসাইন বলেন, আমি নিজে বেশ কয়েকবার ফল চাষি তৌফিকুর রহামনের প্রজেক্টে গেছি। দারুণ একটি উদ্যোগ নিয়েছেন তিনি।