চৌগাছায় অদক্ষ চালকদের হাতে যান

0

স্টাফ রিপোর্টার চৌগাছা (যশোর) ॥ চৌগাছা উপজেলার প্রধান সড়কের পাশাপাশি পুড়াপাড়া, নারায়ানপুর, আড়পাড়া, জগদীশপুর, মাশিলা, কাবিলপুরসহ গুরুত্বপূর্ণ সড়কে চলাচল ঝুঁকপূর্ণ হয়ে উঠেছে। সকাল হতে রাত পর্যন্ত সড়ক থাকে নানা ধরনের যানের দখলে।
স্যালো ইঞ্জিন চালিত নছিমন, করিমন, ভটভটি, আলমসাধু, গো-খাদ্য তৈরির মেশিন, ট্রলি, ইটের খোয়া ভাঙ্গা মেশিনসহ নাম না জানা যানবহনের কারণে পথে চলা দায়। অদক্ষ চালকরা এসব যানের চালক হওয়ায় সড়ক অনিরাপদ হয়ে উঠেছে। ২৭ সেপ্টেম্বর পৌর এলাকার স্বাধীনতা ভাস্কর্য মোড়ে বিকল হয়ে যায় ধান বোঝাই ট্রলি। মেরামত না হওয়া পর্যন্ত ওই সড়কে ভোগান্তি চলে। সাধারণ মানুষ মনে করেন এসব যানের চলাচল নিয়ন্ত্রণ করা উচিৎ।