চৌগাছার কপোতাক্ষ নদের সেতুর ওপর পাকিং, চলাচলে বাড়ছে ঝুঁকি

0

স্টাফ রিপোর্টার চৌগাছা (যশোর) ॥ চৌগাছা শহর ঘেষা কপোতাক্ষ নদের ওপর নির্মিত সেতু জনসাধারণের ব্যবহারের জন্য দিন দিন চরম ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। সেতুর দুই পাশের সড়কে যাত্রীবাহী বাস ট্রাক জমা রাখা, পূর্বপাশে বাস, ইজিবাইক ও ভ্যান স্টান্ড এবং মুল সেতেুর ওপরে সব ধরনের যানবাহন পাকিং যেন নিয়মে পরিণত হয়েছে। ইচ্ছাকৃতভাবে যারা জনদুর্ভোগ সৃষ্টি করেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীসহ সাধারণ পথচারীরা।
চৌগাছা বাজারের পশ্চিম পাশ দিয়ে প্রবাহমান মহাকবি মাইকেল মধুসূদন দত্তের কপোতাক্ষ নদ। এ অঞ্চলের মানুষের যাতায়াতের সুবিধার্থে নদের ওপর জরাজীর্ণ বেইলি ব্রিজ ভেঙ্গে নির্মাণ করা হয় একটি দৃষ্টিনন্দন সেতু। সেতু নির্মাণের ফলে কৃষক থেকে শুরু করে স্কুল কলেজের শিক্ষার্থী সকলের মাঝে স্বস্তি ফিরে আসে। সেতুটি চলাচলের জন্য খুলে দেয়ার পর এর দুই পাশের সড়কসহ মূল সেতু ছিলো অত্যন্ত পরিস্কার -পরিচ্ছন্ন। কিন্তু কিছু দিন যেতে না যেতেই সেতুর দুই পাশের সড়ক চলে যায় বাস ও ট্রাক মালিকদের দখলে। বিশেষ করে সেতুর পশ্চিম পাশের সড়কের ধারে বাস ট্রাক জমা রাখার একটি নতুন ঠিকানা হয়ে উঠে। অপর দিকে সেতুর পূর্বপাশে গড়ে উঠে বাসস্টান্ড, ব্যাটারি চালিত ভ্যান ও ইজিবাইকের স্টান্ড।
স্কুল শিক্ষার্থী সিয়াম হোসেন ও কলেজ শিক্ষার্থী সাথি খাতুন বলেন, ব্রিজের ওপর যানবাহন পাকিং করায় আমাদের চলাচলে সমস্যা সৃষ্টি হচ্ছে এটি বন্ধ করা জরুরি। কৃষক হযরত আলী, শফিয়ার রহমান বলেন, ব্রিজের ওপর কেন যানবাহন রাখা হয় আমাদের বুঝে আসে না। এরফলে ব্রিজে চলাচল উঠা নামা সবার জন্যই ঝুঁকিপূর্ণ। এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া দরকার।