চুয়াডাঙ্গায় বিএনপির ১৭ নেতাকর্মী কারাগারে

0

চুয়াডাঙ্গা সংবাদদাতা॥ চুয়াডাঙ্গায় বিস্ফোরক দ্রব্য আইনে পুলিশের করা মামলায় জেলা কৃষক দলের আহ্বায়কসহ বিএনপির ১৭ জন নেতাকর্মীর উচ্চ আদালতের দেয়া জামিন না মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন জেলা জজ আদালতের বিচারক মো. জিয়া হায়দার। মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে ওই মামলায় বিএনপির ১৭ নেতাকর্মী আদালতে জামিন শুনানির জন্যে হাজির হয়েছিলেন। আসামিপক্ষের আইনজীবী এমএম শাহাজাহান মুকুল  বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বিবরণে জানা যায়, গত ৯ ফেব্রুয়ারি রাত সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দশমী গ্রামের খেলার মাঠ থেকে পুলিশ ১৭জনকে আটক করে। ওই সময় পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ওই উপজেলার চিৎলা মোড়ে অবস্থানকালে গোপন সংবাদের মাধ্যমে জানা যায়, দশমী গ্রামের ইউনিয়ন পরিষদের সামনের ফুটবল মাঠে কতিপয় দুষ্কৃতকারী সরকার বিরোধী কর্মকান্ড করার লক্ষ্যে তাদের হেফাজতে বিস্ফোরক দ্রব্য বোমা রেখে জীবন ও সম্পত্তির ক্ষতি সাধন করার উদ্দেশ্যে অবস্থান করছে। এ সময় তাদের আটক করা হয়। পরে তাদের নামে দামুড়হুদা মডেল থানায় মামলা হয়। যাদের কারাগারে পাঠানো হয়েছে তারা হলেন, দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির,সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাশেম,  যুগ্ম-সাধারণ সম্পাদক মন্টু মিয়া,সহ-সভাপতি আব্দুল ওয়াহেদ,জেলা কৃষক দলের আহবায়ক মোকাররম হোসেন, দামুড়হুদা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন, কার্পাসডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ বিশ্বাস, হাউলী ইউনিয়ন বিএনপির সভাপতি ইউসুফ আলী , নতিপোতা ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ রানা,  সদস্য সুমন, রফিক, নাটুদহ ইউনিয়ন বিএনপি সভাপতি শামসুল আলম, বিএনপি নেতা ওসমান গনি, জুড়ানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইদ্রিস আলী,  জুড়ানপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন ও দামুড়হুদা সদর ইউনিয়ন বিএনপির ।
বিচারকের দেয়া আদেশের পর বিচারপ্রার্থী ১৭ জন বিএনপির নেতাকর্মীকে চুয়াডাঙ্গা জেলা কারাগারে পাঠানো হয়।