চুড়ামনকাটিতে যুবদলের ইফতার মাহফিল

0

চুড়ামনকাটি (যশোর) সংবাদদাতা॥ রোববার যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের ১ নম্বর  ওয়ার্ড যুবদলের ইফতার ও দোয়া মাহফিল ছাতিয়ানতলা গ্রামে অনুষ্ঠিত হয়।
ইফতার ও দোয়া মাহফিলে ইউনিয়ন যুবদলের আহবায়ক মাসুদুর রহমান মাসুদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপির সহসভাপতি আবু তালেব, রফিকুল ইসলাম,  সাংগঠনিক সম্পাদক ইমামুল হাসান টিটুল,আনোয়ারুল ইসলাম,বিএনপি নেতা বিপ্লব গাজী, অলিয়ার রহমান, সুজাদ্দৌলা, আজিজুর রহমান,থানা যুবদলের যুগ্ম-আহ্বায়ক তানভির রায়হান তুহিন, সদস্য আব্দুল কুদ্দুস প্রমুখ। ইফতার ও দোয়া মাহফিল পরিচালনা করেন ইউনিয়ন যুবদলের সদস্য সচিব নাহিদ হাসান তপন।