চুড়ামনকাটিতে পুকুরে ডুবে প্রতিবন্ধী বৃদ্ধের মৃত্যু

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের দোগাছিয়া গ্রামে প্রতিবন্ধী মোজাহার আলী (৬৫) পানিতে ডুবে মারা গেছেন। পারিবারিক সূত্র জানায়, মোজাহার আলী একজন শারীরিক ও মানসিক প্রতিবন্ধী। তিনি প্রায়ই বাড়ির বাইরে রাতযাপন করতেন। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি পরিবারের সদস্যদের অগোচরে বাড়ি থেকে বের হয়ে যান। শুক্রবার সকালে বাড়ির পাশে পুকুরে তার লাশ ভাসতে দেখেন প্রতিবেশীরা। সাজিয়ালী পুলিশ ফাড়িঁ ইনর্চাজ এস আই সুকুমার কুণ্ডু বলেন, লোক মুখে তিনি পানিতে ডুবে মরার বিষয়টি শুনেছেন। তবে মৃত ব্যক্তি মানসিক ও শারীরিক প্রতিবন্ধী ছিলেন বলে জানা গেছে।