চাঁচড়া বাজারে দিন-দুপুরে ছিনতাই

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে সাংবাদিক পুত্র সাদাব সাদিকসহ (১৫) দুইজনের কাছ থেকে মোবাইল ফোন ও বাইসাইকেল ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে চাঁচড়া বাজার এলাকায়। সাদাব সাদিক যশোরের দৈনিক রানারের স্টাফ রিপোর্টার উপশহর বি ব্লকের বাসিন্দা জাহিদুল কবির মিল্টনের ছেলে। আর তার সাথে ছিলেন নাম পলাশ হোসেন (১৯)। তিনি উপশহর ২ নম্বর সেক্টরের আব্দুস সামাদের ছেলে।
সাদাব সাদিকের চাচা এমএম মিরাজুল কবির টিটো জানিয়েছেন, তার ভাইপো ও পলাশ শনিবার দুপুর বাইসাইকেলে চাঁচড়া বাজারে যায় প্রয়োজনীয় কাজে। ফেরার সময় দুপুর একটার দিকে জারা মেডিকেলের উত্তর পাশে পৌছালে অজ্ঞাত দুই দৃর্বুত্ত তাদের গতিরোধ করে। এ সময় দুর্বৃত্তরা ধারালো চাকুর ভয় দেখিয়ে দুই জনের কাছ থেকে দুটি মোবাইল ফোনসেট এবং বাইসাইকেল ছিনিয়ে নেয়। সে সময় তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। এই ঘটনায় কোতয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।