খেলার খবর

0

প্রস্তুতি ম্যাচে পাকিস্তানকে হারাল নারী ক্রিকেট দল
স্পোর্টস ডেস্ক॥ অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে যাওয়ার আগে প্রস্তুতিতে আত্মবিশ্বাসের পারদ বাড়িয়ে নিল বাংলাদেশ নারী দল। পাকিস্তানকে হারিয়ে দিয়েছে তারা। ব্রিসবেনে অ্যালান বোর্ডার ফিল্ডে বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকালে অনুষ্ঠিত ম্যাচটিতে পাকিস্তান নারী দলকে ৫ রানে হারায় সালমা খাতুনের দল। টস জিতে প্রথমে ব্যাটিং করে কুড়ি ওভারে ৮ উইকেটে ১১১ রান করে বাংলাদেশ দল। দলের হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেন ওপেনার মুর্শিদা খাতুন। তার ৩৮ বলের ইনিংসে রয়েছে ছয়টি চারের মার। অন্যদের মধ্যে ২১ রান করেন ফারজানা হক। রিতু মনি অপরাজিত ১৪ ও নিগার সুলতানা ১৩ রান করেন। পাকিস্তানের বোলারদের মধ্যে আইমান আনোয়ার সর্বোচ্চ দুটি উইকেট নেন। জবাবে জাহানারা আলম, খাদিজাতুল কুবরা ও সালমাদের বোলিংয়ের সামনে দুই বল বাকি থাকতেই ১০৬ রানে গুঁড়িয়ে যায় পাকিস্তান। ৩৪ বলে সর্বোচ্চ ৪১ রান করেন জেভেরিয়া খান। ১৮ রান করেন আলিয়া রিয়াজ; নিদা দারের ব্যাট থেকে আসে ১৪ রান। বাকিদের কেউই দুই অঙ্ক স্পর্শ করতে পারেনি। বাংলাদেশের বোলারদের মধ্যে ৩.৪ ওভার বোলিং করে ২২ রানে সর্বোচ্চ চারটি উইকেট নেন পেসার জাহানারা আলম। ১১ রানে তিন উইকেট নেন অফ স্পিনার খাদিজাতুল কুবরা। অধিনায়ক সালমা নেন দুটি উইকেট। একই ভেন্যুতে থাইল্যান্ড নারী দলের সঙ্গে বাংলাদেশের প্রথম প্রস্তুতি ম্যাচটি ভেসে যায় বৃষ্টিতে। টুর্নামেন্টের মূল পর্বে দুই গ্র“পে মোট ১০টি দল অংশগ্রহণ করছে। ‘এ’ গ্র“পে বাংলাদেশের প্রতিপ অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। ‘বি’ গ্রুপে আছে ইংল্যান্ড, পাকিস্তান, দণি আফ্রিকা, থাইল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। আগামী ২৪ ফেব্র“য়ারি মূল পর্বের লড়াই শুরু হবে বাংলাদেশের মেয়েদের। নিজেদের প্রথম ম্যাচে পার্থে শক্তিশালী ভারতের মুখোমুখি হবে তারা। দ্বিতীয় ম্যাচে ২৬ ফেব্র“য়ারি স্বাগতিক অস্ট্রেলিয়ার ক্যানবেরায়। গ্র“প পর্বে বাংলাদেশের পরবর্তী দুইটি ম্যাচই হবে মেলবোর্নে, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার বিপ।ে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ নারী দল: সালমা খাতুন (অধিনায়ক), রুমানা আহমেদ (সহ-অধিনায়ক), আয়েশা রহমান, নিগার সুলতানা জ্যোতি, সানজিদা ইসলাম, খাদিজাতুল কুবরা, শামীমা সুলতানা, মুরশিদা খাতুন হ্যাপি, পান্না ঘোষ,জাহানারা আলম, ফারজানা হক পিঙ্কি, নাহিদা আক্তার, ফাহিমা খাতুন, রিতু মনি, শুভানা মোস্তারি।

নেইমার এখনও বার্সায় ফিরতে চায়: মেসি
স্পোর্টস ডেস্ক॥ নেইমার এখনও কাম্প নউয়ে ফিরতে চান বলে জানিয়েছেন লিওনেল মেসি। বার্সেলোনা অধিনায়কের মতে, ব্রাজিলিয়ান ফরোয়ার্ড বিশ্বের অন্যতম সেরা একজন ফুটবলার। দলের প্রয়োজনে নেইমারের মত উঁচু মাপের খেলোয়াড়কে ফেরানো উচিতও বলে মনে করেন আর্জেন্টাইন তারকা। গত মৌসুমের শেষে নেইমারের ফেরার সম্ভাবনা নিয়ে গুঞ্জন শুরু হয়েছিল। ২০১৭ সালে রেকর্ড ২২ কোটি ২০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে প্যারিসে পা রাখা এই ফুটবলার নিজেও কাব ছাড়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। মেসিও চেয়েছিলেন সাবেক সতীর্থকে দলে পেতে। তবে বেশ কয়েক দফায় আলোচনার পরও পিএসজির সঙ্গে সমঝোতায় পৌঁছাতে পারেনি লা লিগা চ্যাম্পিয়নরা। তবে সেবার ব্যর্থ হলেও নেইমার ফেরার আশা ছাড়েননি বলে বৃহস্পতিবার মুন্দো দেপোর্তিভোকে দেওয়া এক সাাৎকারে জানান মেসি। “বার্সেলোনায় ফেরা নিয়ে সে খুব রোমাঞ্চিত। যা কিছু ঘটেছে তার জন্য সে অনুতপ্ত, এটা সবসময় সে বুঝিয়েছে। ফেরার জন্য সে অনেক চেষ্টা করেছিল।” “সবসময় নেইমার একজন শীর্ষ মানের খেলোয়াড়। সে অন্যদের চেয়ে আলাদা। মাঠে তাকে নিয়ে পূর্বানুমান করাটা অসম্ভব। ৃ সে অনেক গোল করে। খেলোয়াড় হিসেবে নেইমার বিশ্বের অন্যতম সেরা। আমি চাই সে ফিরে আসুক।” বার্সেলোনায় মেসি ও লুইস সুয়ারেসের সঙ্গে দারুণ কার্যকর এক জুটি গড়ে তুলেছিলেন নেইমার। আক্রমণভাগের এই ত্রয়ীর নৈপুণ্যে ২০১৫ সালে ‘ট্রেবল’ (লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ ও কোপা দেল রে) জেতে কাতালান কাবটি। দলে নেইমারের মতো খেলোয়াড়ের প্রয়োজন দেখছেন মেসি। “যেভাবে সে কাব ছেড়েছিল তাতে সমর্থকদের ুব্ধ হওয়াটা স্বাভাবিক। আর আমি নিজেও সেই সময়ে এটা নিয়ে ব্যথিত ছিলাম। কাব না ছাড়ার ব্যাপারে আমরা তাকে বোঝানোর চেষ্টা করেছিলাম।” “কিন্তু শেষ পর্যন্ত আমরা সবাই জিততে চাই। সবাই চাই সেরা খেলোয়াড়রা নিজেদের দলে থাকুক। যেমনটা আমি আগে বলেছি, সে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় এবং আমাদের জন্য অনেক করেছে।”

উমর আকমলকে নিষিদ্ধ করল পিসিবি
স্পোর্টস ডেস্ক॥ পাকিস্তানের ক্রিকেটার উমর আকমলকে সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম থেকে নিষিদ্ধ করেছে দেশটির ক্রিকেট বোর্ড পিসিবি। ফলে শুরু হতে যাওয়া পাকিস্তান সুপার লিগের পঞ্চম আসরে খেলা হচ্ছে না তার। মিডল অর্ডারের এই ব্যাটসম্যানের বিকল্প খুঁজে নিতে কুয়েতা গ্ল্যাডিয়েটরকে অনুমতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে উমর আকমলকে নিষেধাজ্ঞা দেওয়ার বিবৃতি নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করে পিসিবি।
তাতে বলা হয়েছে, পিসিবির দুর্নীতিবিরোধী নীতিমালার ৪.৭.১ অনুচ্ছেদ অনুযায়ী তাৎণিকভাবে আজ থেকে উমর আকমলকে নিষিদ্ধ করলো পাকিস্তান ক্রিকেট বোর্ড। এর মানে পিসিবির দুর্নীতিবিরোধী ইউনিটের চলমান তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো ক্রিকেট কার্যক্রমে অংশ নিতে পারবেন না ২৯ বছর বয়সী এই ক্রিকেটার। এটা একটি চলমান তদš, এ ব্যাপারে পিসিবি আর কোনো মন্তব্য করবে না’ চলতি মাসের শুরুতে নিজের ফিটনেস পরীা দেওয়ার সময় ট্রেনারের সঙ্গে অশোভন আচরণ করে পিসিবি’র তদন্তের মুখে পড়েছিলেন উমর। খালি গায়ে ছবি পোস্ট করে লিখেছেলিন- “আমার শরীরে কোথায় ফ্যাট?” তদন্ত শেষে পিসিবি জানিয়েছিল, বিষয়টা ভুল বোঝাবুঝি। তাতে উমরকে শাস্তি পেতে হয়নি। কিন্তু কোনও এক অজানা কারণে এবার নিষিদ্ধই হলেন।উল্লেখ্য, ২০১৯ সালের গ্লোবাল টি-টোয়েন্টি কানাডা লিগের সময় উমর ম্যাচ ফিক্সিংয়ের একটি প্রস্তাব পেয়েছিলেন। তবে সঙ্গে সঙ্গে এ ব্যাপারে আইসিসির দুর্নীতিবিরোধী ইউনিটের কাছে রিপোর্ট করেন তিনি।