খুলনা মেডিকেলে ডেঙ্গুতে নারীর মৃত্যু

0

খুলনা ব্যুরো॥ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মানসুরা (৩০) নামে এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এ পর্যন্ত জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৬ জনের মৃত্যু হয়েছে। রোববার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আরএমও ডা. সুহাস রঞ্জন হালদার জানান, ডেঙ্গুজ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বাগেরহাটের রামপাল উপজেলার জিয়াউলের স্ত্রী মানসুরা। সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এছাড়া গত ২৪ ঘণ্টায় খুমেক হাসপাতালে ৩৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। চিকিৎসাধীন রয়েছেন ১৩৬ জন।