খুলনায় হত্যা মামলার আসামিকে গুলি করে হত্যা

0

লোকসমাজ ডেস্ক ॥ খুলনায় সন্ত্রাসীদের গু‌লি‌তে হু‌জি শহীদ হত‌্যা মামলার এজাহারভু‌ক্ত আসামি শাহীনুর রহমান শাহীন (৫৪) না‌মে এক চরমপ‌ন্থি নেতা নিহত হ‌য়ে‌ছেন। শ‌নিবার রাত ১১টার দি‌কে নগরীর বাগমারা এলাকায় এ ঘটনা ঘ‌টে।শাহীনুর রহমান শাহীন নগরীর দৌলতপুর এলাকার

কা‌র্ত্তিককুল এলাকায় বসবাস করতেন। বাগেরহাটের রামপালের কাশিপুরের বাসিন্দা আব্দুর রশীদের ছে‌লে তিনি।

খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাওলাদার সা‌নোয়ার ‌হো‌সেন মাসুম ব‌লেন, আমরা রাত সা‌ড়ে ১১টার দি‌কে খবর পে‌য়ে‌ছি শাহীনুর রহমান শাহীন না‌মে একজন‌কে গু‌লি ক‌রে‌ছে দুবৃত্তরা। আমরাসহ ঘটনাস্থ‌লে ক্রাইম সিন সদস‌্যরা র‌য়ে‌ছে। শহী‌ন হুজি শহীদ হত‌্যা মামলার আসামি ব‌লে জানা‌ গে‌ছে। বিস্তা‌রিত তদন্ত শে‌ষে বলা সম্ভব হ‌বে।