খুলনায় এনইউবিটি’র শেখ আবু নাসের মেধাবৃত্তি ও বেগম রাজিয়া নাসের স্বর্ণপদক উদ্বোধন

0

নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনাতে (এনইউবিটিকে) উদ্বোধন করা হয়েছে তিন কোটি টাকার শিক্ষা বৃত্তি। “শেখ আবু নাসের মেধাবৃত্তি ও বেগম রাজিয়া নাসের স্বর্ণপদক”নামে চলতি শিক্ষা বর্ষেই শুরু হওয়া এ শিক্ষা বৃত্তির উদ্বোধন করেন খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন।বুধবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে শিক্ষা বৃত্তির উদ্বোধন এবং বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনার প্রতিষ্ঠাতা উপাচার্য প্রফেসর ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা প্রশাসক মো.মনিরুজ্জামান তালুকদার। বিজ্ঞপ্তি।