খুলনার পূর্ব রূপসায় যুবককে গুলি করে হত্যা

0
ছবি: সংগৃহীত।

লোকসমাজ ডেস্ক ॥ খুলনার রূপসা উপজেলার পূর্ব রূপসা এলাকায় দুর্বৃত্তের গুলিতে সাগর শেখ (৩৮) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার রাত আনুমানিক ১১টার দিকে রূপসা সেতুর পূর্ব পাশে জাপুসা চৌরাস্তা এলাকার একটি সিএনজি স্টেশনের কাছে এ ঘটনা ঘটে।

নিহত সাগর শেখ গ্রিন বাংলা আবাসিক এলাকার পেছনে বসবাস করতেন এবং তিনি ফয়েক শেখের ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রূপসা থানার এসআই সৌরভ দাশ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাত সাড়ে ১০টার দিকে সাগর শেখ বাড়ির উদ্দেশে রওনা দেন। রাত ১১টার দিকে জাপুসা এলাকায় পৌঁছালে কয়েকজন যুবক তার পথরোধ করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে একটি গুলি তার মাথায় ও আরেকটি হাঁটুতে লাগে। গুলির শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে রূপসা থানার এসআই সৌরভ দাশ বলেন, ‘রাতে জাপুসা এলাকায় ডিউটি চলাকালে থানা থেকে ফোন পেয়ে ঘটনাস্থলে যাই। পরে জানতে পারি নিহত ব্যক্তি ওই এলাকায় জমি কিনে নতুন বাড়ি করেছেন।’ তবে কারা বা কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেননি তিনি।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. রাজ্জাক মীর বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। হত্যাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে আশপাশের এলাকায় অভিযান চালানো হচ্ছে।