খুবি উপাচার্যের সাথে কেডিএ চেয়ারম্যানের সাক্ষাৎ

0

খুলনা ব্যুরো ॥ খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিমের সাথে বুধবার সৌজন্য সাক্ষাৎ করেছেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ কেডিএ চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, পিএসসি। এ সময় উপাচার্য তাঁকে শুভেচ্ছা জানান।
কেডিএর নবনিযুক্ত চেয়ারম্যান উপাচার্যকে ধন্যবাদ জানিয়ে ক্রেস্ট উপহার দেন। উপাচার্যও কেডিএর নবনিযুক্ত চেয়ারম্যানকে বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম খচিত ক্রেস্ট উপহার দেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুন্নবী, ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ডিন প্রফেসর ড. মো. নূর আলম, ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিন প্রধান প্রফেসর শেখ মাহমুদুল হাসান, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. নাজমুস সাদাত, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক প্রফেসর ড. কাজী সাইফুল ইসলাম, দি অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর ড. মো. আশিক উর রহমান এবং কেডিএর সচিব মো. বদিউজ্জামান উপস্থিত ছিলেন।