খাজুরায় বোতল খুলে সয়াবিন তেল বিক্রি দুজনকে জরিমানা

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের বাঘারপাড়া উপজেলার খাজুরা বাজারে বুধবার অভিযান চালিয়ে বোতল খুলে খোলা সয়াবিন তেল হিসেবে বেশি দামে বিক্রির অপরাধে ২ জন ব্যবসায়ীকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বেলা ১১ টার দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর যশোরের সহকারী পরিচালক মো. ওয়ালিদ বিন হাবিবের নেতৃত্বে খাজুরা বাজারে তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়। এ সময় বোতলজাত সয়াবিনের বোতল খুলে খোলা তেল হিসেবে বেশি দামে বিক্রির অপরাধে বাজারের পরিতোষ দত্ত স্টোর ও লস্কর স্টোরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে যথাক্রমে ২০ হাজার টাকা ও ৪ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে বাজারের কয়েকটি পাইকারি (তেল ও মুদি) ব্যবসায়ীর গুদাম পরিদর্শন এবং তাদেরকে তেল অবৈধভাবে মজুদ করে কৃত্রিম সঙ্কট তৈরি না করার ব্যাপারে সতর্ক করা হয়। পাশপাশি সকল ব্যবসায়ীকে পূর্বের প্রাপ্ত তেল সরকার নির্ধারিত পূর্বের মূল্যে বিক্রিসহ মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন ও ক্রয় রশিদ সংরক্ষণ করার নির্দেশনা দেয়া হয়।