মাথার সামনের চুলের স্টাইলটা অনেকটা ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমারের মতো। তাই শখ করে নাম রাখা হয়েছে নেইমার। ১৩শ’ কেজি ওজনের বিশাল এই ষাড়টি এখন যশোরে ব্যপক আলোচনায়। কোরবানির হাটে উঠতে এখনও বাকি ১৫ দিন। তাই ষাড়টি দেখতে আসছেন কৌতূহলী মানুষ।
যশোরের অভয়নগর উপজেলার সুন্দলী ইউনিয়নের ডাঙ্গামশিহাটি গ্রামের দেবু পাড়ে ৩ বছর ধরে লালন পালন করেছেন নেইমারকে।