যশোরে ইউনাইটেড আই কেয়ার অ্যান্ড জেনারেল হসপিটালের উদ্বোধন

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের ঘোপ জেল রোডস্থ ইউনাইটেড আই অ্যান্ড জেনারেল হসপিটালের উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে হাসপাতালটির উদ্বোধন করেন আদ্-দ্বীন সখিনা মেডিকেল কলেজের সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান, বিশিষ্ট ল্যাপারোস্কপি ও ব্রেস্ট সার্জন প্রফেসর ডা. এস এম আবু আহসান লাল্টু।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর মেডিকেল কলেজের প্রফেসর মো. গিয়াস উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আখতারুজ্জামান, দৈনিক গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন এবং দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবীর নান্টু।

অবসরপ্রাপ্ত প্রফেসর মো. সুলতানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মেডিকেল কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ডা. এনকে আলম, যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সিনিয়র চক্ষু কনসালটেন্ট ডা. হিমাদ্রি শেখর সরকার এবং মেডিসিন বিশেষজ্ঞ ডা. মোঃ মনজুর উদ্দিন রাজী।

এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মিসেস মঞ্জুয়ারা বেগম এবং সিএমএইচের সোনোলজিস্ট কনসালটেন্ট নিলুফার ইয়াসমিন।

এ ছাড়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল ও মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. উবায়দুল কাদির উজ্জ্বল এবং সহকারী অধ্যাপক ডা. ওহিদুজ্জামান আজাদসহ অন্যান্য চিকিৎসক হাসপাতাল কর্তৃপক্ষকে শুভেচ্ছা জানাতে যান।