কেশবপুরে স্বেচ্ছাসেবক দলের পরিচিতি সভা

0

 

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর)॥ কেশবপুরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক প্রস্তুতি ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ।
শুক্রবার সকালে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ সভা হয়।
কেশবপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামসুল আলম বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন কেশবপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম শহীদ ও সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী।
আরো বক্তব্য দেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন পলাশ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হাফিজুর রহমান, যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, এনামুল হক, টিপু সুলতান, আলামীন হোসেন, সোহেল মেহেদী, সদস্য আবুল হোসেন, আব্দুল হালিম, হারুনর রশীদ, মজিদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল লতিফ, সাগরদাঁড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহীনুর রহমান শাহিন, সদস্য সচিব মেহেদী হাসান রনি, মঙ্গলকোট ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুজ্জামান মাসুদ, সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাহিদ হাসান, সদস্য সচিব সাইফুল কবির, পাঁজিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুবেল হোসেন, সুফলাকাঠি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহীনুর রহমান, সদস্য সচিব বাবলু, গৌরিঘোনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক টিপু সুলতান, সদস্য সচিব শহিদুজ্জামান, সাতবাড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহাবুর রহমান বাবু, সদস্য সচিব এম আর জিকো প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বাবুল রানা।
সভায় ফ্যাসিস্ট সরকারের আমলে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীর হামলায় আহত যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য শাহজাহান হোসেন সাজুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর করির বিশ্বাস।