কেশবপুরে মামলা থেকে মুক্তি পেতে সংবাদ সম্মেলন

0

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) ॥ কেশবপুরে মামলা, হয়রানি ও অপপ্রচার থেকে মুক্তি পেতে উপজেলার সরাপপুর গ্রামের মনোরনঞ্জন মল্লিক সংবাদ সম্মেলন করেছেন। শনিবার (২৯ এপ্রিল) বিকেলে কেশবপুর প্রেস ক্লাবের হলরুমে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে মনোরনঞ্জন মল্লিক বলেন, উপজেলার সরাপপুর গ্রামের গৌর চন্দ্র মল্লিক, উত্তম কুমার মল্লিক ও প্রদীপ মল্লিক গ্রামের মানুষদেরকে বিভিন্নভাবে হয়রানি করে আসছে। এ সব বিষয়ে প্রতিবাদ করলে তার পরিবারসহ সুশান্ত মল্লিক নামে এক শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। এছাড়া গত ২৪ এপ্রিল প্রদীপ মল্লিক তার ফেসবুক আইডি থেকে মন্দির ভাঙচুর প্রসঙ্গে একটি পর্শকাতর বিষয়ে ফেসবুকে পোস্ট করে। যাতে শিক্ষক সুশান্ত মল্লিক, সুব্রত নন্দীসহ অনেকের নামে মিথ্যে মন্দির ভাঙচুর বিষয়ে উল্লেখ করা হয়। ওই ঘটনার কোন সত্যতা নেই। সনাতন ধর্মের লোকদের মধ্যে সম্পর্ক নষ্ট করাসহ সম্মানহানি ও মিথ্যা মামলায় ফাঁসাতে এমন ভুল তথ্য প্রচার করা হয়েছে। তাদের হাত থেকে রেহাই পেতে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সরাপপুর গ্রামের গোবিন্দ মল্লিক, সুকান্ত মল্লিক, সুশান্ত মল্লিক শান্ত, মনিন্দ্য মল্লিক, সুব্রত নন্দী ও জয়ন্ত মল্লিক।