কেশবপুরে প্রতিবন্ধীদের মাঝে গাছের চারা বিতরণ

0

 

কেশবপুর (যশোর) সংবাদদাতা ॥ কেশবপুর চারুপীঠ আর্ট স্কুলের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে বিভিন্ন ফলদ গাছের চারা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার মধ্যকুল প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার প্রতিবন্ধীদের মাঝে ওই গাছের চারা বিতরণ করা হয়। মধ্যকুল প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি ইউপি সদস্য আব্দুর রহিমের সভাপতিত্বে চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেশবপুর চারুপীঠ আর্ট স্কুলের পরিচালক উৎপল দে। বিশেষ অতিথি ছিলেন চারুপীঠ আর্ট স্কুলের উপদেষ্টা আজিজুর রহমান ও আমরা সাজাব কেশবপুর সংগঠনের সভাপতি কামরুজ্জামান রাজু।