কেশবপুরে পুকুরে ডুবে তরুণীর মৃত্যু

0

স্টাফ রিপোর্টার,কেশবপুর (যশোর)॥ যশোরের কেশবপুরে শুক্রবার সকালে পুকুরের পানিতে ডুবে তানিয়া খাতুন (২২) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ভোগতীনরেন্দ্রপুর গ্রামের ফিরোজ বিশ্বাসের মেয়ে।
এলাকাবাসী জানায়, তানিয়া খাতুন সকালে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করার সময় পুকুরের পানিতে ডুবে যান। পুকুর পাড়ে তানিয়ার জুতা দেখে এলাকার এক নারী তার বাড়িতে খবর দেন। পরে পরিবারের লোকজন পুকুরে খোঁজাখুঁজির এক পর্যায়ে পানির নিচ থেকে তার মরদেহ উদ্ধার করে।
এ ব্যাপারে কেশবপুর থানার উপপরিদর্শক শাহিনুর রহমান বলেন, পুকুরের পানিতে মৃত্যুর খবর শুনে ঘটনাস্থলে গিয়েছিলাম। মেয়েটি ছিল মৃগ রোগী। এ বিষয়ে কারও কোন অভিযোগ নেই।